এই যে মিস্টার শুনছেন...
(কয়েকটা মেয়ের মধ্যে একজন বললো)
-- জি আমাকে বলছেন।
-- এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই।
( আসে-পাশে দেখলাম সত্যি কেউ নেই)
-- হুম বলুন কি ভাবে সাহায্য করতে পারি।
-- এত ভাব নিতে হবে না, এখানে তিশাদের বাসাটা কোথায় বললে খুশি হইতাম।
(একটি মেয়ে কথাটা বললো, মেয়েটা দেখতে অনেক কিউট কিন্তু একটু বদরাগী মনে হচ্ছে। এসব ভাবছি আর ওর দিকে তাকিয়ে আছি। আসলে মেয়েটার রাগি চেহারা দেখা ক্রাস খাইছি রে ভাই। মেয়েদের রাগলে যে এতো কিউট লাগে ওকে না দেখলে হইতো বুঝতামি না।)
-- এই যে এমন ডেব ডেব করে কি দেখছেন? মেয়ে মানুষ জিবনে দেখেন নাই নাকি।
-- না মানে আসলে.....
-- হইছে আর ঢং করতে হবে না, আপনাদের মতো ছেলেদের আমার জানা আছে। সুন্দরী মেয়ে দেখলে জিভে পানি আসে,যতসব।
-- শুনুন, আপনি যা ভাবছেন আমি তেমন ছেলে নই। আর নিজেকে যতটা সুন্দর ভাবছেন আপনি ততটা সুন্দর না।
-- কি আমি সুন্দর না? তবে আমার দিকে এমন তাকিয়ে ছিলি কেন?
-- আরে আপনি তুইতুকারি করছেন কেনো?
-- এর থেকে নিচে কোনো ভাষা থাকলে তাই বলতাম। শোন আমরা শহরের মেয়ে তোর মত কত বানররে মানুষ বানালাম।
-- আপনি তো দেখি বড়ো বেয়াদব মেয়ে। দেখে তো মনে হচ্ছে আমার ছোট আপনি। মানুষ কে সম্মান করতে জানেন না?
-- ওই ফাজিল পোলা তোরে কি সম্মান করবো হ্যাঁ, তোরে দেখে তো একটা ফহিন্নি মনে হচ্ছে।
-- এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ভালো হবে না বলে দিলাম।
-- ওই ওই তুই কি করবি আমার। চিনিস আমাকে Just একটা ফোন করবো তোর গুষ্টি সুদ্ধা বাইন্দা নিয়ে যাবে পুলিশ।
অনেক রাগ হচ্ছে, মনে হচ্ছে ঠাস করে একটা চর মারি। (কেউ একজন বলেছিলেন, মেয়েদের মন জয় করতে হলে আগে তার রূপের প্রশংসা করো। কিন্তু আমি উল্টো করেছি তাই এতটা রাগ)
প্রথমে ভেবছিলাম মেয়েটা একটু রাগি কিন্তু এতো পুরা ধানিলঙ্কা। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলাম। হাজার হোক আমাদের এলাকার গেস্ট। বাড়ির পথে যেতে লাগলাম। বার বার মেয়েটার রাগি চেহারা টা চোখের সামনে ভাসতে লাগলো,কত সুন্দর মেয়েটা,চোখ দুটো যেন প্রজাপতির মতো,মনে হয় ওর চোখের দিকে তাকিয়েই আমি কয়েক যুগ কাটিয়ে দিতে পারবো। আর ওর রাগি লুক ওই রাগি চাহনি উফফ ভাবা যায় না। পৃথিবীর সব সুন্দর্য যেনো সৃষ্টি কর্তা ওর মাঝে দিয়েছেন। সব ঠিক আছে কিন্তু রাগটা একটু বেশি। ওর রাগি কন্ঠ মনে হয় কত্ত মিষ্টি, আর এমন একটা সুন্দর মেয়ের রাগ হওয়াটা স্বাভাবিক ( কি বলেন আপনারা ) তবে ওকে রাগ করার জন্য বেশি কিউট লাগে। অনেক ভয় ভয় করে বাড়ির দিকে যাচ্ছি। ঐ দিকে.....
তিশা - আরে এসে গেছিস তোরা, আস্তে কোনো problem হইনি তো?
-- আর বলিস না, একটা শয়তান ছেলের পাল্লাই পড়ে ছিলাম (ঐ রাগি মেয়েটা)
তিশা -- কি বলছিস, তোদের কিছু বলেনি তো?
-- আরে সেই সাহস আছে নাকি, আমাকে তো চিনিস তাই না? বরং আমি ওকে শায়েস্তা করেছি।
তিশা -- হিহিহি তাই নাকি...!!
-- হুম, but ঐ ছেলেটার জন্য একটু খারাপ লাগছে।
তিশা -- কেনো খারাপ লাগছে কেনো?
-- আসলে রাগের মাথায় অনেক বাজে কথা বলেছি ওকে। আসলে ছেলেটা এতো খারাপ না।
তিশা -- হুম বুঝলাম, এখন আয় পড়ে দেখা হলে sorry বলে নিস বেশ।
-- হুম but দেখা পাবতো.....
তিশা -- কেনো পাবিনা, এই গ্রামে যদি থাকে অবশ্যই দেখা পাবি। আর আমার ভাইয়া কে বললেই খুঁজে বের করবে।
-- হুম, তো কথাই তোর ভাই তোর ভাইকে দেখতেই তো আসলাম। খুব তো বলিস তোর ভাইয়া নাকি অনেক সুন্দর।
তিশা -- হুম, আসলেই দেখতে পাবি। কিন্তু আমার না খুব ভয় করছে রে.....
-- কেনো তোর ভাই কি হনুমান নাকি...!!
তিশা -- না বলছি তুই যদি আমার ভায়ের প্রেমে পড়ে যাস তাই।
-- কেনো তাতে তোর কোনো problem আছে নাকি?
তিশা -- না না তুই আমার ভাবী হলে তো অনেক মজাই হবে।
আচ্ছা অনেক ছেলে তো তোর পিছনে ঘুরে, অনেকে আবার প্রপোজ করেছে তবুও প্রেম করিস না কেন?
-- আমার কি দোষ, আমিও তো প্রেম করতে চাই। কাউকে নিয়ে হারিয়ে যেতে চাই অজানা দিগন্তে, সেখানে থাকবো শুধু আমরা দুজন। কিন্তু মনের মত তো কাউকে পাইনা...!!
তিশা -- হুম বুঝলাম, তা মহারানী আপনার কেমন ছেলে দরকার, দেখি খুঁজে পাই কিনা।
-- যাকে আমি ভালোবাসবো প্রথমত একটা সহজ সরল ছেলে হতে হবে। একটু বোকা হলেও চলবে আমি মানিয়ে নিবো।
তিশা -- হুম, তার পর....!!
-- আমি হাজার বার রাগ করলেও সে রাগ না করে বরং আমার রাগ ভাঙ্গাবার জন্য হাজারটা মিথ্যা গল্প বলবে শুধু আমার রাগ কমানোর জন্য।
তিশা -- হুম..!!
-- আর আমায় অনেক ভালোবাসবে। তবে আমিও ওকে অনেক অনেক ভালোবাসবো।
তিশা -- এমন একটা হাদারাম কোথায় পাবো...!!
-- আমাকে ভালবাসার জন্য নিশ্চয় কেউ আছে, যার ভালোবাসাই আমি সব দুঃখ কষ্ট ভুলতে পারবো।
তিশা -- হুম দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সেই মহান মানুষকে তোর কাছে পাঠাই।
এর মাঝে আমি এন্ট্রি নিলাম। আমাকে দেখে তো মেয়েটা বললো,
-- আরে কি ব্যাপার আপনি এখানে? আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছেন?
তিশা -- কি বলিস তোদের ফ্লো করে আসবে কেনো, ও তো আমার ভাইয়া "নিরব"
আমি তিশার ভাইয়া শুনে সবাই মাথা নিচু করেছে, আবার তিশা বললো,
তিশা -- ভাইয়া এরা হচ্ছে আমার বান্ধবী -- নেহা,সাদিয়া,জু
তার মানে মেয়েটার নাম নেহা, মেয়েটা যেমন সুন্দর ওর নামটাও তেমনি। এরপর আমি ওদের সাথে একটু হাই হালো করে আমার রুমে চলে আসলাম। হাজার হোক ছোট বোনের বান্ধবী........
আরো চলবে.........(t
প্রিয় বন্ধু গণ,
✴️আমার পরবর্তী পোস্ট গুলো সবার আগে পেতে অবশ্যই কমেন্ট,লাইক,সেয়
إرسال تعليق